নতুন এক বিপ্লব চলছে সৌদি আরবে। ইউরোপের ফুটবল ছেড়ে একের পর এক তারকার সৌদি ফুটবলে যোগ দেওয়ার যে মিছিল, সেই তারকারাজিতে সবশেষ সংযোজন নেইমার। দুই বছরের চুক্তিতে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছেন ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। ইতোমধ্যে রিয়াদে গিয়ে ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর থেকে, ফটোসেশনে অংশ নেয়ার কাজটাও সম্পন্ন করেছেন তিনি।